ads

কবরের আযাব থেকে বাঁচার আমল/উপায়গুলি গুলি কি?

ads



১- যে কোন গুনাহ থেকে বেঁচে থাকার চেস্টা করা, বিশেষ করে যে সব কারনে কবরে আযাব হয় তা থেকে বেঁচে থাকা।
২- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য তাশাহুদে পাঠ করার জন্য যে দুয়া শিক্ষা দিয়েছেন তা পাঠ করা।
*”আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর অর্থাৎ হে আল্লাহ, কবরের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই।”
এর বাইরে সকাল সন্ধ্যায় বেশী বেশী এই দুয়া পাঠ করা যাবে।
৩- প্রতি রাতে সুরা মুল্ক তিলাওয়াত করা।
প্রতি রাতে এই সুরা নিয়মিত পাঠকারীকে আল্লাহ তালা কবরের আযাব থেকে রক্ষা করবেন।
(মুস্তাদারেক হাকেম, সহি সুত্রে বর্নিত)
আসুন কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য সব গুনাহের কাজ বর্জন করি এবং উল্লেখিত আমল গুলি নিয়মিত করার চেষ্টা করি।
আল্লাহ তাওফিক দিন।
**এই দোয়াটা পড়বেন।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবরের আজাব, জাহান্নামের আজাব, দুনিয়ার ফেতনা ও মৃত্যুর সময়ের ফেতনা ও দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য ফরয, নফল বা সুন্নত, যেকোনো সালাতে তাশাহুদ ও দুরুদের পরে সালাম ফিরানোর আগে এই দুয়া পড়তে বলেছেন।
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ، ﻭَﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ
ﺟَﻬَﻨَّﻢَ، ﻭَﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﺍﻟْﻤَﻤَﺎﺕِ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ
ﺍﻟْﻤَﺴِﻴْﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন আ’যাবিল ক্বাবরি ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়ামিন ফিতনাতিল মাহ্য়া ওয়াল্ মামাতি, ওয়ামিন সাররি ফিতনাতিল্ মাসীহিদ্- দাজ্জাল।
অর্থঃ ”হে আল্লাহ! তুমি আমাকে কাবরের আযাব থেকে রক্ষা করো,আমাকে জাহান্নামের আযাব, এবং দুনিয়ার ফিৎনা ও মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফিৎনা থেকে রক্ষা করো।” (সহীহ বুখারী ২১০২, সহীহ মুসলিম ১/৪১২)
Nature

No comments

ads
Powered by Blogger.