ads

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দুই দফায় প্রেমিকা ধর্ষিত....

ads
জাতীয়প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দুই দফায় প্রেমিকা ধর্ষিত22 Apr, 2018
নরসিংদীতে প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে (৩০) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার রাতে জয়পুরহাট থেকে নরসিংদীতে এসে প্রেমিকের সঙ্গে দেখা করার সময় ওই নারীকে গণধর্ষণ করা হয়।
রোববার সকালে গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা করেন।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী শহরের দত্তপাড়া মহল্লার সম্রাট (২৮), রাঙ্গামাটিয়া মহল্লার আবদুল হাইয়ের ছেলে সাকিব মিয়া (১৯), তরোয়া মহল্লার ইয়াকুব মিয়ার ছেলে জালাল উদ্দিন (১৮), ব্রা‏হ্মণপাড়া মহল্লার আসাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (১৮) একই এলাকার মন্টু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭), সাহেপ্রতাব এলাকার আবদুর রশিদের ছেলে রাকিব মিয়া (২০), শিবপুরের মুনসেফের চর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩১) ও শিবপুরের কুমরাদী এলাকার আবুল খায়েরের ছেলে শাহ আলম (৩২)।
পুলিশ জানায়, দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে নরসিংদীর শিবপুরের দুলালপুরের আশিক শেখ নামে এক যুবকের সঙ্গে জয়পুরহাট জেলার ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক আশিক শেখের কথামতো বিয়ে করার জন্য গত শুক্রবার রাতে নরসিংদীর সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে নামেন ওই নারী।
সেখান থেকে প্রেমিক আশিক ও তার ফুফাতো ভাই মাসুমের সঙ্গে ওই নারী রিকশাযোগে তাদের বাড়িতে ফিরছিলেন। পথে সাহেপ্রতাব এলাকায় মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাদের গতিরোধ করে আশিককে জিম্মি করে ও সহযোগী মাসুম পালিয়ে যেতে সক্ষম হয়।
Nature

No comments

ads
Powered by Blogger.