ads

প্রীতিকে কাঁদিয়ে যে কীর্তি গড়লেন সাকিব !

ads

চলতি আইপিএলে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে চার হাজার রান এবং ৩০০ উইকেট শিকারির অভিজাত ক্লাবে ঢোকেন তিনি।
এবার সেই রেকর্ডের আনন্দ যেতে না যেতেই আরো একটি রেকর্ড গড়লেন এই বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের নতুন আরেকটি কীর্তি হলো আইপিএল ক্যারিয়ারে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এই কীর্তি গড়ার দিন বল হাতে সাকিব প্রীতির পাঞ্জাবের বিপক্ষে ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সাকিবের এই বোলিং দেখে হয়তো অনেক কষ্ঠ পেয়েছেন বলিউড সুন্দরী।কারণটা অবশ্য সবার জানা।হয়তো গতকাল রাতে  ১৩ রানের আক্ষেপ এখনো ভুলতে পারেনি তিনি।
তবে আইপিএল ক্যারিয়ারে ৫০ উইকেট লাভের পরও ইনিংসে এখনো ৫ উইকেটের দেখা পাননি সাকিব। তবে ৩ উইকেট নেওয়ার নজির আছে দুবার।
শুধু তাই নয় আইপিএলে সব মিলিয়ে ৪৫তম ও বিদেশি ১৭তম বোলার হিসেবে পঞ্চাশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।
Nature

No comments

ads
Powered by Blogger.